২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশনা

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬

অনলাইন নিউজ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনি এজেন্টদের চলাচলের জন্য বিশেষ যানবাহন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

‎ইসির নির্দেশনা অনুযায়ী, প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারের প্রধান শর্তগুলো হলো—

‎হালকা-ছোট যানবাহন ব্যবহারের নিয়ম:

‎গাড়ির সংখ্যা: প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে ১টি করে জিপ, কার, মাইক্রোবাস অথবা সিএনজিচালিত অটোরিকশার মতো ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে পারবেন।

আরোহী সংখ্যা: চালকসহ (বৈধ লাইসেন্সধারী) একটি গাড়িতে সর্বোচ্চ ৫ জন অবস্থান করতে পারবেন।

‎গানম্যান: প্রার্থীর নিরাপত্তার জন্য গানম্যান নিয়োজিত থাকলে তিনিও ওই ৫ জন আরোহীর অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবেন।

মোটরসাইকেল ও নৌযান ব্যবহারের নিয়ম

‎মোটরসাইকেল: যেসব দুর্গম এলাকায় ছোট গাড়ি চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী এবং তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ ২টি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতি মোটরসাইকেলে চালকসহ অনধিক ২ জন আরোহী থাকতে পারবেন।

‎নৌযান: নদীবেষ্টিত এলাকায় যাতায়াতের জন্য প্রার্থী ও এজেন্ট প্রত্যেকে ১টি করে নৌযান ব্যবহার করতে পারবেন, যেখানে চালকসহ সর্বোচ্চ ৫ জন থাকতে পারবেন।

বাধ্যতামূলক অনুমতি ও পরিচয়পত্র: ‎যানবাহন ব্যবহারের ক্ষেত্রে প্রার্থী বা নির্বাচনি এজেন্টকে অবশ্যই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে আরোহীদের (প্রার্থী/এজেন্ট/গানম্যান ব্যতীত) জন্য পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। এছাড়া রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত অনুমোদিত স্টিকার যানবাহনের সামনের কাঁচে দৃশ্যমানভাবে প্রদর্শন করা বাধ্যতামূলক।

‎প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তি কোনো অবস্থাতেই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

264 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন