২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

ভারতে ফোন বন্ধ করে লাপাত্তা ৩০০০ করোনা রোগী!

আপডেট: এপ্রিল ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাাসে বেসামাল ভারত। দেশটিতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের।

 

মর্গ ও শ্মশানে ভিড় পড়ে গেছে। শ্মশানে জায়গার সংকুলান না হওয়ায় দিল্লিসহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে।

 

এদিকে, নতুন এক তথ্যে দিশেহারা কর্ণাটক রাজ্যের পুলিশ। রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে নিখোঁজ হয়েছেন ৩ হাজার করোনা রোগী। তাদের ফোনও বন্ধ।

 

পুলিশ এখন হন্যে হয়ে তাদের খোঁজ শুরু করেছে। বুধবার এমনই চাঞ্চল্যকর খবর দিয়েছেন রাজ্যের মন্ত্রী আর অশোকা।

 

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জনিয়েছেন, করোনা রোগীর নিখোঁজ হওয়া নতুন কিছু নয়। গত বছরও এমন ঘটনা ঘটেছিল। এই রোগীরা তাদের ফোন বন্ধ করে রাখায় সমস্যা হচ্ছে। বিষয়টি বেশ উদ্বেগজনক বলে জানান তিনি।

 

কর্ণাটকে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৪৭ জন এবং মৃত্যু হয়েছে ২২৯ জনের। করোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহে থেকে ১৪ দিনের লকডাউন চলছে।

 

মানুষের চলাচল রুখতে নেয়া হয়েছে কড়া ব্যবস্থা। এমন এক পরিস্থিতিতে ওই ৩ হাজার করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়াতে ঘুম ছুটেছে পুলিশের।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

374 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন