২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ভাইস চেয়ারম্যানদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

আপডেট: এপ্রিল ২০, ২০২১

জ্যেষ্ঠ প্রতিবেদক | | বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন দলের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ভার্চুয়াল প্লাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দলের জাতীয় নির্বাহী কমিটির আটজন ভাইস চেয়ারম্যান অংশ নেন।

তারা হলেন- ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লা বুলু, মো. শাজাহান, মীর মো. নাসির উদ্দিন। বৈঠক পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের সিনিয়র নেতারা ধারাবাহিকভাবে বৈঠক করছেন।

এর অংশ হিসেবে আজ মঙ্গলবার বৈঠকের ৪র্থ দিনে জাতীয় নির্বাহী কমিটির ৮ জন ভাইস-চেয়ারম্যান আলোচনায় অংশ নেন।

বৈঠকে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক মহামারির করোনাভাইরাস, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান শায়রুল কবির।

375 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন