১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেল সন্তানরা

আপডেট: এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ বয়স আর রোগে-শোকে চলা ও বলার ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছেন খাইরুন। নিজের পেটে চার চারটি সন্তান ধরে মানুষ করেছেন, কিন্তু জীবনের পড়ন্ত বেলায় ঠাঁই হয়নি তাদের কারও ঘরে। রোববার (২৫ এপ্রিল) বিকেলে রংপুর মহানগরীর আলমনগর এলাকার রাস্তায় ফেলে যায় আপনজনরা।

 

স্থানীয়রা জানান, খাইরুন নামে ওই বৃদ্ধাকে এক ছেলের বাড়ি থেকে ওই এলাকায় বসবাসকারী আরেক মেয়ের বাড়িতে রাখতে যান নাতি-নাতনিরা। কিন্তু ওই মেয়ে গ্রহণ করতে অস্বীকার করলে রাস্তায় ফেলে যায় তারা।

 

পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক নারী বলেন, সন্তানকে জন্ম দেওয়ার পর তাকে মানুষ করেছে। এখন মা বৃদ্ধ হয়ে গেছে বলে তাকে ফেলে দিতে হবে?

 

স্থানীয়রা জানান, খায়রুনের স্বামী মারা গেছেন অনেক আগেই। এই শহরে বাস করে তার দুই ছেলে দুই মেয়ে। পরে তার সন্তানদের সঙ্গে যোগাযোগ করলে তারা খাইরুনকে গ্রহণ করতে অস্বীকার করেন।

 

এ বিষয়ে বৃদ্ধার মেয়ে বলেন, উনি আমার সৎমা। তার মেয়ে ওনাকে আমার কাছে এনেছিল। কিন্তু আমার খারাপ পরিস্থিতি দেখে আমার কাছে না রেখে তাকে নিয়ে যায়।

রংপুর সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম পাইকার বলেন, জেলা প্রশাসক আসিব আহসান বিষয়টি অবগত হলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উদ্ধার করে ওল্ডহোমে নিয়ে যাওয়া হয়েছে।

407 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন