১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম, অনাহার কাটাতে মাটির চুলায় ভরসা ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বীমা গ্রাহক সেবায় নিরালস কাজ করে যাচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫

হোসেন বাবলা, চট্টগ্রাম: নগরীর পতেঙ্গায় কাঠগড় মোড়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর কাঠগড় এজেন্সি অফিসের উদ্ধোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) এটি উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার-১ মনিটরিং কর্মকর্তা (পতেঙ্গা , দামপাড়া ও বহাদ্দার হাট জোনাল ম্যানেজার কে এম শরীফুল ইসলাম বলেন,বীমা গ্রাহক সেবায় নিরালস কাজ করে যাচ্ছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের কর্মীরা, তাদের মাধ্যমে নিশ্চিত গ্রাহক সেবা গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়ী মনভাব সৃষ্টি করে দেশের আর্থিক ও আর্থ-সামাজিক উন্নয়নে বিরল অবদান রাখতে সক্ষম হয়েছে বীমা শিল্প।

যার সহজ সুফল পৌঁছে দিতে প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এজেন্সি অফিস আরও বাড়ানো ঘোষণা দেন। কাঠগড় এজেন্সি অফিসের ব্রাঞ্চ ম্যানেজার ও অনুষ্ঠান এর সভাপতি প্রিয়াঙ্কা রাণী শীলের সভাপতিত্বে ও বীমা কর্মকর্তা মোঃ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী জেনারেল ম্যানেজার- মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এজিএম , পতেঙ্গা জোনাল অফিসের ইনচার্জ বাবুল চন্দ্র দাশ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্ণফুলী এজেন্সি অফিসের ইনচার্জ মিসেস রোজিনা আক্তার,সিইপিজেড সাংগঠনিক অফিসের ইনচার্জ সুলতানা বেগম, বন্দর সল্টগোলা ক্রসিং অফিসের ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন।

এছাড়া সাংগঠনিক ইউনিট প্রধান গণ উপস্থিত ছিলেন। ফিতা কেটে, মিষ্টি বিতরণ করে এবং উদ্ধোধন অনুষ্ঠানে ১লাখ ২৫ হাজার টাকার প্রথম কিস্তির প্রিমিয়াম জমা দেয়ার মাধ্যমে নতুন এই অফিসের কর্মসূচি শুভ সূচনা হয়।

340 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন