৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল আব্দুল হান্নান

আপডেট: জুন ১, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি আগামী ১২ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

মঙ্গলবার (১ জুন) বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে আগামী ১২ জুন এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে ওইদিন থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান বর্তমান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হবেন।

467 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন