৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পড়া হল সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের তারিখ ফের পেছাল

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬

অনলাইন নিউজ: বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার তারিখ আবারও পেছাল। আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) তার বরিশালে আগমনের কথা থাকলেও শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তা পেছানো হয়েছে। তবে কবে তিনি বরিশাল সফর করবেন, সে বিষয়টি চূড়ান্ত হয়নি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারেক রহমানের ২৬ জানুয়ারি বরিশালে আগমনের কথা ছিল। তবে দু’দিন আগে সেই তারিখ পরিবর্তন করে ২৭ তারিখ সফরের কথা ছিল। কিন্তু শনিবার সেই তারিখও পেছানো হয়েছে।

বিলকিস বলেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে আসার কথা। আবার বিকল্প পথে বরিশাল ত্যাগ করবেন। সবকিছু মিলিয়ে শিডিউলের কারণে তার বরিশাল সফর পেছানো হয়েছে। তবে তিনি বরিশালে আসবেন না সেটা নয়, তিনি বরিশাল সফর করবেন এবং কবে করবেন সেটা পরে জানানো হবে বলে আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফর করবেন। তার এই সফর ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন নেতারা।

483 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন