২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

বাড়তে পারে ‘লকডাউন’, সিদ্ধান্ত ১৬ মে

আপডেট: মে ১১, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান ‘লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা আছে আর এক সপ্তাহ লকডাউন বাড়ানোর।

 

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার লকডাউন শিথিল করায় ঈদের আগমুহূর্তে পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ফেরিতে গাদাগাদি করে শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন মানুষ। এতে করোনা সংক্রমণ বাড়তে পারে। এজন্য ঈদের পরপরেই কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।

 

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ভারতীয় করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট বা ধরন দেশে চিহ্নিত হয়েছে। এজন্য চলমান ‘লকডাউন’আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কারণ দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

 

সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- কথাটি সকলকে মাথায় রাখতে হবে।

 

করোনাভাইরাসের সংক্রমণ রোগে গতবছরের মতো চলতি বছরও করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন পালন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ঘোষণা করে সরকার। কিন্তু সেই কঠোর লকডাউনের মধ্যে ব্যবসায়ীদের কথা চিন্তা করে ঈদের আগমুহূর্তে দোকান-মার্কেট ও জেলার বাসগুলো খুলে দেয় সরকার। এতে মানুষ মার্কেট কেনাকাটায় ভিড় জমিয়েছে।

465 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন