২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

বাড়ছে তাপমাত্রা, লঘুচাপের আভাস

আপডেট: মে ১৮, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ সারাদেশে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ার ফলে বঙ্গোপসাগর গরম হয়ে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর কিছু অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ফেনী, রাজশাহী, পাবনা, সীতাকুণ্ডু, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, এবং তাড়াশ অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১৭ মে) সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে, ৩০ মিলিমিটার। ক্রমান্বয়ে তাপমাত্রা আরো বাড়ার আভাস রয়েছে। বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ উত্তপ্ত হয়ে ওঠায় চলতি সপ্তাহের শেষের দিকে লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে।

লঘুচাপ আরো ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ, পরে আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। আরব সাগরে ইতোমধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গুজরাট উপকূল লণ্ডভণ্ড করে দিয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, আগামী পাঁচদিনের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

427 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন