১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

বরিশাল চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট: জুন ২, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর পক্ষে এইচ এম হাফিজুর রহমান মামুন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা সরকারি ব্রিজের মালামাল আত্মসাত করেছেন। আপন বোনের নামে সরকারি ঘর বরাদ্দ নিয়েছেন।

এছাড়া চাঁদাবাজিসহ সংখ্যালঘুদের জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার অভিযোগ আনেন তিনি।

এসময় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

454 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন