১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের দিনব্যাপী বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: জুন ২, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ করোনাকালে টিভি, এইচআইভি ও ম্যালেরিয়া রোগ চিকিৎসায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে দিনব্যাপী বিভাগীয় কর্মশালা সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় নগরীর ব্রাউন কম্পাউন্ডে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হলরুমে আয়োজিত কর্মশালা সন্ধ্যায় শেষ হয়।

জাতীয় টিভি রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর উদ্যোগে ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম, শের-ই বাংলা মেডিকেলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন ও পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ফাইজুল বাশার।

এছাড়া সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিভাগের ৬ জেলার সিভিল সার্জন ও ৬ জেলার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনাকালে জনসাধারণের মনে ধারণা জন্মেছে যে টিভি, এইচআইভি এবং ম্যালেরিয়া রোগের চিকিৎসা পাওয়া যায় না। যা সম্পূর্ণ ভুল ধারণা। চিকিৎসকরা সকল রোগীর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

জনগণের স্বাস্থ্যসুরক্ষায় সকল সরকারি-বেসরকারি হাসপাতালে যথাযথ সেবা নিশ্চিত করা হয়েছে। জনগণকে এই বার্তা পৌছে তাদের চিকিৎসা গ্রহণে উৎসাহী করতে এই কর্মশালা বলে জানান তিনি।

470 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন