১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

বরিশালে স্কুলের বারান্দা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট: জুন ১, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে বিদ্যালয়ের বারান্দা থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মর‌দেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত পরিমল দাস (৭৫) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা লক্ষনকাঠী গ্রামের মৃত গোপীনাথ দাসের ছেলে।

স্থানীয় চৌ‌কিদার এনা‌য়েত ক‌রিম জানান, প‌রিমল চন্দ্র দা‌সের উ‌জিরপু‌রে কোন আত্মীয় স্বজন ছি‌লো না। দীর্ঘ‌দিন ধ‌রে তিনি এই এলাকায় থে‌কে যখন যে কাজ পে‌তো তা কর‌তেন এবং লস্করপুর স‌রকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়সহ যেখা‌নে পার‌তো সেখা‌নেই  রা‌ত্রি যাপন কর‌তেন।

‌তি‌নি জানান, সোমবার দিবাগত রা‌তে উ‌জিরপু‌রের লস্করপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের বারান্দায় প‌রিশমল দা‌সের মর‌দেহ প‌রে থাক‌তে দে‌খে স্থানীয়রা থানা পু‌লিশকে অব‌হিত ক‌রে।

উ‌জিরপুর  থানার ভারপ্রাপ্ত কর্মজর্তা (ও‌সি) জিয়াউল আহসান জানান, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে। অপমৃত্যু মামলা দা‌য়ের শে‌ষে আজ মঙ্গলবার (০১ জুন) সকা‌লে মর‌দে‌হের ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

381 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন