২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা

বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’

আপডেট: জুলাই ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল জেলা শাখা গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশকে সভাপতি ও ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ঠ কার্য নির্বাহি কমিটি গঠন করা হয়।

আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমাদের সময়ের বরিশাল ব্যুরো প্রধান মো : আল মামুনকে সহ-সভাপতি, দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েলকে সহ-সভাপতি করা হয়েছে।

যুগ্ম সম্পাদক করা হয়েছে দৈনিক আগামীর সময়ের বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু ও দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার এস এন পলাশকে।

সাংগঠনিক সম্পাদক মো : মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধক্ষ্য মো : নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার ( দক্ষিনের মূখ), সাহিত্য সম্পাদক খন্দকার রাকিব ( বরিশাল ক্রাইম নিউজ), ক্রিড়া সম্পাদক আহম্মেদ বায়েজিদ ( অগ্রযাত্রা প্রতিদিন) এবং সাংস্কৃতিক সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর) কে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কমিটির কার্য নির্বাহি কমিটির সদস্যরা হলেন এম জহির (সকালের সময়), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), এম মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), খোকন আহম্মেদ হীরা (জনকন্ঠ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি) মাসুদ রানা ( নিউনেশন ) আরিফ হোসেন (বিজয় টিভি)।

সাধারন সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বরিশাল নগরীতে সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে। কিন্তু সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কিংবা তাদের দু:সময়ে অধিকাংশ সংগঠন কার্যকর ভুমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন। তাই সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এক্ষেত্রে সিনিয়র সাংবাদিকসহ সকল সংবাদ কর্মি ও সচেতন নাগরিকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন নেতৃবৃন্দ।

আগামী এক সপ্তাহের মধ্যে এ কমিটি চুড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে।

34 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন