১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

বরিশালে ইউনিয়ন পরিষদের ফ্যান ভেঙে সচিবসহ ২জন আহত

আপডেট: জুন ২, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার ৬নং বাইসারি ইউনিয়ন পরিষদে সিলিংফ্যান ভেঙে সচিবসহ ২ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সচিবের রুমে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান  মাইনুল হাসান নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।আহতরা হলেন ইউনিয়ন পরিষদের সচিব শারমিন আক্তার ও স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম।

চেয়ারম্যান মাইনুল জানান, সচিবের রুমে একটি পুরাতন ফ্যান চলমান ছিলো। সেই ফ্যান ভেঙে পরে সচিবের ঠোট কেটে গেছে। এসময় মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা আরিফ। আরিফকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ৪ মাস আগে আমি আমার জন্ম নিবন্ধন কার্ড ঠিক করার জন্য আবেদন করি। কিন্তু দীর্ঘদিনের ঠিক না হওয়ায় বুধবার ইউনিয়ন পরিষদে যাই। সচিবের সাথে কথা বলার সময় তার রুমের সিলিং ফ্যান হঠাৎ ভেঙে পড়ে।

384 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন