২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

বরিশালের বাজারে এসেছে পানি তাল

আপডেট: মে ১১, ২০২১

এম. হাসান ॥ গ্রীস্মের প্রচন্ড তাপদাহের মধ্যে রসালো ফল পানি তাল কে না চায়? প্রতি বছর এ সময়ে মানুষের চাহিদা মেটাতে তাই পানি তাল নিয়ে বাজারে হাজির হন মৌসুমী ব্যবসায়ীরা। ব্যতিক্রম ঘটেনি এবারও। বরিশালের বাজারে উঠেছে রসালো ফল পানি তাল। দামও হাতের নাগালে। তাই বেচা-বিক্রিও ভাল বলে জানিয়েছেন বিক্রেতারা।

সরেজমিনে বরিশাল নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রসালো ফল পানি তাল নিয়ে রাস্তার পাশে বসেছেন ব্যবসায়ীরা। সাইজ ভেদে ১০টা থেকে ২০ টাকায় বিক্রি করছেন প্রতিটি তাল। ক্রেতা কামরুল আলম জানান, “পানি তালের স্বাধ-ই আলাদা”। পরিবারের সকলের জন্যই তিনি তাল কিনেছেন। দিনমজুর রিপন বলেন, প্রচ- গরমে অস্থিরতা কাটাতে তিনি পানি তাল খাচ্ছেন।

নগরীর নতুন বাজার এলাকার খুচরা পানি তাল বিক্রেতা সুজন ঘরামী জানান, প্রতিদিন ২শ’ থেকে ৩শ’ তাল বিক্রি করেন তিনি। খরচ বাদ দিয়ে দৈনিক গড়ে তার আয় হয় ৫শ থেকে ৬শ’ টাকা।

বরিশাল বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের ফোরকান তাল নিয়ে এসেছেন শহরে। তিনি বলেন, প্রতি বছর এ মৌসুমে গ্রামে গ্রামে ঘুরে পানি তাল সংগ্রহ করেন তিনি। প্রত্যেকটি গাছ তাল অনুপাতে ৪০০-৫০০ টাকায় কিনে রাখেন। এছাড়া গাছ থেকে তাল পাড়তে গাছ প্রতি ২০০-২৫০ টাকা মজুরী দিতে হয়। এছাড়া শহরে আনতে পরিবহণ খরচ লাগে। তাতে প্রতিটি তাল কিনতে গড়ে ৩-৪ টাকা খরচ হয়। আর তিনি প্রত্যেকটি তাল ৫-৬টাকা হিসেবে পাইকারী বিক্রি করেন।

351 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন