১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

পুলিশ কনস্টেবলের স্ত্রীর মাথা ফাটাল চোরেরা

আপডেট: মে ৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক>> নেত্রকোনার মদনে পুলিশ কনস্টেবলের স্ত্রী ফরিদা ইয়াছমিনের মাথা ফাটাল স্থানীয় চোরেরা। এ সময় আহত ফরিদা ইয়াছমিনকে উদ্ধার করে স্বজনরা মদন হাসপাতালে নিয়ে আসেন।

 

মঙ্গলবার রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নে পাচহার বড়বাড়িতে এ ঘটনা ঘটে।

 

আহত ফরিদা ইয়াছমিন বলেন, ইফতার করার পর শরীরে ক্লান্তি আসায় আমি আমার নিজে ঘরে ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ৮টার দিকে কেন্দুয়া উপজেলার পাচহার গ্রামের ইছাক ও আঙ্গুর আমার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার সময় আমি একা তাদের পিছু ধাওয়া করি। পরে তারা আমাকে বেধড়ক মারপিট করে ও আমার মাথা ফাটিয়ে দেয়।

 

তিনি বলেন, এলাকাবাসী আমাকে উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করেন। আমার স্বামী চাকরি করার সুবাদে অন্যত্র অবস্থান করায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

এ ব্যাপারে অভিযুক্ত আঙ্গুর মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, একই গ্রামের ইছাক, মোখলেছের সঙ্গে আহত ফরিদা ইয়াছমিনের মা জরিনার তর্কবিতর্ক হয়। এর চেয়ে বেশি কিছু আমি জানি না।

 

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে হাসপাতালে পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

402 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন