১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ, উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ইপিজেড থানা যুবদলের বিক্ষোভ মিছিল ‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন

পাঁচদিনের রিমান্ডে হেফাজত নেতা জুবায়ের

আপডেট: এপ্রিল ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: ২০১৩ সালে পল্টন থানায় শাপলা চত্বরের ঘটনায় দায়েরকৃত মামলায় হেফাজতের ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার মাওলানা জুবায়ের আহমদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবি পুলিশের একটি দল মাওলানা জুবায়ের আহমদকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, আগের একটি মামলা ও সম্প্রতি হেফাজতের হরতাল তাণ্ডবে দায়ের হওয়া মামলায় এই নেতা আসামি।

মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতির পাশাপাশি লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক। তিনি মুফতি আমিনীর জামাতা।

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির সহসভাপতি ও লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। শুক্রবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

469 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন