১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না: ডিসি আবদুল্লাহ জামান

আপডেট: আগস্ট ২৮, ২০২৫

সোহেল আহমেদ, নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো: আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অনলাইন নিউজ পোর্টাল বিজয় সংবাদ-কে দেয়া সাক্ষাতকারে আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সরকার আমাকে নেত্রকোনাবাসীর সেবা করার উদ্দেশ্যে নিযুক্ত করেছেন, আমি আমার দক্ষতা এবং সততা দিয়ে দ্বায়িত পালন করবো,  আমি আমার সবটুকু দিয়ে মানুষের সেবা করবো, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি নিজে যেমন দুর্নীতি করবো না তেমনই এখানে কাউকে করতেও দেবো না, সরকারি সেবাগুলো যাতে মানুষ নিরপেক্ষভাবে পেতে পারে সেটাই করা হবে।

আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রসঙ্গে জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সরকারী সেবার পাশাপাশি মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটি দেখাও আমাদের দ্বায়িত্বের অংশ তাই  আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে, এখানে কোনো ধরনের বিশৃংখলা বা মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না। কেউ যেনো অযথা হয়রানীর শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহবান জানান নেত্রকোনার সদ্য নিযুক্ত ডিসি আবদুল্লাহ আল মাহুমদ জামান।

সম্প্রতি গতো সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জারি করে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদ নগরে।

নেত্রকোনার নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান পটুয়াখালীর বাউফল উপজেলার নির্বাহী অফিসার ছিলেন। এরপরে পদন্নোতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হয়ে চাঁদপুরে যোগদান করেন। তার সততা আর কর্মদক্ষতায় প্রশংসীত হন।

পরে পদোন্নতি পেয়ে তিনি চাঁদপুরের ডিডিএলজি, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব, বিজেএমসির মূখ্য পরিচালন কর্মকর্তা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক ও সর্বশেষ ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।

532 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন