২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির স্ত্রী

আপডেট: এপ্রিল ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী। মঙ্গলবার দেশের শীর্ষ একটি ইংরেজি দৈনিককে এ খবর নিশ্চিত করেছে বিমান বন্দরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর (এভিএসইসি) এক শীর্ষ কর্মকর্তা।

 

তিনি বলেছেন, ‘গত সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে একটি কার্গো ফ্লাইটে করে সায়েম সোবহান আনভীরের স্ত্রী ঢাকা ত্যাগ করেন।’ তবে কার্গো ফ্লাইটের কোন জায়গায় গেছে তা জানাতে পারেননি তিনি।

 

এভিএসইসি’র শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সায়েম একই দিন দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি।’ তবে সায়েম কীভাবে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন এবং কী কারণে যেতে পারেননি সে বিষয়ে এই কর্মকর্তা বিস্তারিত জানাতে পারেননি।

 

এর আগে, আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

317 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন