১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধতার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করছে: অর্থমন্ত্রী অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ উপকূলে ভারী বৃষ্টির আভাস, তিন নম্বর সতর্কসংকেত হরমুজে চলাচলের নতুন রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার, ফেসবুকে আবেগঘন পোস্ট সাদ্দাম মালের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: মে ২৩, ২০২৬

অনলাইন নিউজঃ দেশের স্বার্থ রক্ষা করেই ভবিষ্যতে যেকোনো ধরনের চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত নয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সম্মিলিত মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট, ব্যাবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরো জানান, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দও দিয়েছে।

এ ছাড়া পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাবসা, বিনিয়োগ এবং ভিসা প্রক্রিয়া আরো সহজ করার বিষয় গুরুত্ব পেয়েছে।এ ছাড়া মরক্কোর সঙ্গে বাংলাদেশের বি-টু-বি যোগাযোগ স্থাপিত হয়েছে এবং দুই দেশের বেসরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

187 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন