১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

তুরস্ক ও সিঙ্গাপুরে শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে

আপডেট: মার্চ ১৮, ২০২৬

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। তবে দুই দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুরস্কে ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।

অন্যদিকে সিঙ্গাপুর জানিয়েছে, সেখানে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার তাদের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

উভয় দেশেই রমজানের ২৮তম দিন হিসেবে বুধবার গণনা করা হয়েছে এবং ঐতিহ্যগত চাঁদ দেখার পদ্ধতির পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক মডেলের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

460 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন