১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম, অনাহার কাটাতে মাটির চুলায় ভরসা ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

আপডেট: আগস্ট ৩, ২০২৫

অনলাইন নিউজ: তরুণদের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।’

রোববার (০৩ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান।

দেশে প্রচলিত রাজনীতির পরিবর্তন দরকার জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কথা বলার রাজনীতি নয়, মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

ক্যাম্পাসে নিজেদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের স্বোচ্চার থাকা উচিত মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার।

k - 2025-08-03T161314.088

দেশের সকল ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে জানিয়ে তিনি আরও বলেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

এর আগে সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।

তিনি বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতা কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। সূত্র:দৈনিক ইত্তেফাক

348 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন