৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পতেঙ্গায় ❝সি-বীচে❞ আমরা ১১ ইয়ুথ টক অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬

সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকেঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পতেঙ্গায় ❝সি-বীচে❞ আমরা ১১ ইয়ুথ টক অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত আমরা ১১ ইয়ুথ টক-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্য থেকে বিভিন্ন প্রশ্ন করা হলে অতিথিরা সরাসরি তাদের উত্তর প্রদান  করেন।
214 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন