১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই জাহাজের সংঘর্ষ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম, অনাহার কাটাতে মাটির চুলায় ভরসা ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই জাহাজের সংঘর্ষ

আপডেট: আগস্ট ১৪, ২০২৬

অনলাইন নিউজঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের আলফা এ্যাঙ্কারেজে দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বহিঃনোঙ্গরের আলফা এ্যাঙ্কারেজে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল বহনকারী তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইকের সাথে নোঙ্গর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইন এর সাথে সংঘর্ষ হয়।

দূর্ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দরের টাগবোট ‘কান্ডারী ৮’, নৌবাহিনীর দুটি জাহাজ ও সোয়াডস বোট ও কোস্ট গার্ড উদ্ধার কাজে যোগ দেয়।

এই দূর্ঘটনায় জাহাজের সবকটি কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত থাকার পাশাপাশি কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশ করেনি এবং কোনো প্রকার তেল নিঃসরণের ঘটনা ঘটেনি বলেও জানান বন্দর সচিব। দ্রুততম সময়ে জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্টকে এবং ফাটল মেরামত ও উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব।তথ্যসূত্র:বিভি

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন