৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পড়া হল সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

আপডেট: নভেম্বর ৫, ২০২৫

অনলাইন নিউজঃগণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি নগর বিএনপির আহ্বায়ক। এ সময় আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় তিনি গুলিবিদ্ধ হন। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বিএনপি নেতারা জানায়, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।

চট্টগ্রাম মহনগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

এর আগে গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।সূত্রঃ চ্যানেল২৪

391 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন