২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

গভীর নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার, নেওয়া হলো হাসপাতালে

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬

অনলাইন নিউজঃ চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া মিসবাহ নামে তিন বছরের শিশুটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন। এর আগে বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন।

রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়।

238 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন