১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

কেশবপুরে কৃষক-কৃষাণীদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

আপডেট: মে ৩১, ২০২১

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ যশোরের কেশবপুরে ৩শত কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ক্রয়কৃত ১টি ভার্মিকম্পোষ্ট সেপারেটর, সেক্স ফেরোমন, ট্রাপ এবং রঙ্গিন আঠালো ফাঁদ সহ সোমবার সকালে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা,  উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম,

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন। এসময় বিনামূল্যে কৃষক তসলিমকে ১টি ভার্মিকম্পোষ্ট সেপারেটর প্রদান করা হয়।

442 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন