২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ লাখ লোক

আপডেট: এপ্রিল ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: দেশে এ পর্যন্ত ১৫ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ২৮৭। এরমধ্যে পুরুষ ১০ লাখ ৮ হাজার ৯৬০ এবং নারী ৪ লাখ ৯৮ হাজার ৩২৭ জন।

 

এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ২৯ হাজার ১৪৭ জন। এরমধ্যে ৩৫ লাখ ৫২ হাজার ৯৫৭ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৭৬ হাজার ১৯০।

এ ছাড়া সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭১ লাখ ৩৩ হাজার ৮৯৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৪০ হাজার ৬৭৮ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮৯ হাজার ৬১৮ এবং নারী ৫১ হাজার ৬০ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৫৭ জন। এরমধ্যে পুরুষ ৯ হাজার ৫২২ এবং নারী ৫ হাজার ৫৩৫ জন।

 

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৫১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ২ লাখ ১৮ হাজার ২০৬ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৭৫ হাজার ৭ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ১ হাজার ৮৬৩ জন।

 

ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭০ হাজার ৮৬৮ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৪ হাজার ৮৯০ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৩৭৭ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৫৯ হাজার ১৫২ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৭১ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫৫ হাজার ৬২৭ জন।

 

রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৩৩ জন, প্রথম ডোজ ৫ লাখ ৮৮ হাজার ৯৭৭ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৮ হাজার ২৯১ জন, প্রথম ডোজ ৭ লাখ ২১ হাজার ৬৩৪ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৬ হাজার ৫২১ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৬ হাজার ৭৪৭ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৭৫ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৭ হাজার ১১৩ জন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পর দিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

 

দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

সূত্র : বাসস

371 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন