১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

করোনায় লঙ্কান ক্রিকেটারদের বেতন কমলো ৩৫% শতাংশ

আপডেট: মে ১১, ২০২১

অনলাইন ডেস্ক ॥ করোনা মহামারির কারণে সৃষ্ট আর্থিক মন্দায় গত বছর বেশ কয়েকটি ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। এবার একই পথে হাঁটলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শ্রীলঙ্কার সাদা পোশাক ও রঙিন পোশাক উভয় সংস্করণের চুক্তিতে থাকা ক্রিকেটারদেরই বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বেতনের তুলনায় কমছে ৩৫% শতাংশ। ২০২১-২২ মৌসুমের জন্য চুক্তিতে রাখা হবে ৩০ জন ক্রিকেটারকে।

লঙ্কান ক্রিকেটে ‘এ’ ক্যাটাগরির একজন ক্রিকেটারের বেতন আগে ছিল ১ লাখ ৩০ হাজার ডলার। কিন্তু এখন তা নেমে দাঁড়াবে ১ লাখ ডলারে। তাছাড়া এই ‘এ’ ক্যাটাগরিতেই আবার রাখা হয়েছে তিনটি সাব-ক্যাটাগরি- স্তর ১, ২ ও ৩। প্রথম স্তরের ক্রিকেটাররা ১ লাখ ডলার, দ্বিতীয় স্তরের ক্রিকেটাররা ৮০ হাজার ডলার ও তৃতীয় স্তরের ক্রিকেটাররা পাবেন ৬০ হাজার ডলার।

ক্যাটাগরি ‘বি’ এর প্রথম স্তরের ক্রিকেটাররা আবার ক্যাটাগরি ‘এ’ এর তৃতীয় স্তরের ক্রিকেটারদের চেয়ে বেশি পাবেন। ক্যাটাগরি ‘বি’ এর ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৬৫ হাজার ডলার, ৬০ হাজার ডলার ও ৫৫ হাজার ডলার।

ক্যাটাগরি ‘সি’ এর ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৫০ হাজার ডলার, ৪৫ হাজার ডলার ও ৪০ হাজার ডলার। ক্যাটেগরি ‘ডি’ এর ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৩৫ হাজার ডলার, ৩০ হাজার ডলার ও ২৫ হাজার ডলার।

এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমাতে দেখা গিয়েছিল।

1414 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন