২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

করোনায় মৃত্যু আবারও বাড়ল ভারতে !

আপডেট: মে ১৬, ২০২১

বিজয় ডেস্ক ॥ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। গত দুদিন মৃত্যু কিছুটা কমে এলেও আবারও বেড়েছে প্রাণহানি।

গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ১১ হাজার মানুষ।

রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

করোনায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় চার সহস্রাধিক মৃত্যু নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭০ হাজারে।

আর নতুন তিন লাখ ১১ হাজার আক্রান্ত নিয়ে ভারতে এ পর্যন্ত দুই কোটি ৪৬ লাখের বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে।

গত দুদিনে ভারতে মৃত্যু কিছুটা কম ছিল। শনিবার আগের ২৮ ঘণ্টায় তিন হাজার ৮৮৩ জনের মৃত্যুর খবর জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিন আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২৬ হাজার।

 

আর শুক্রবার চার হাজার মানুষের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণলায়। আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ৪৩ হাজার।

গত দুদিনের তুলনায় শেষ একদিনে করোনায় মৃত্যু বেড়েছে। তবে আক্রান্ত নিম্নগামী।

ভারতে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩০ জানুয়ারি, কেরালায়। তার পর বছরজুড়ে চলতে থাকে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

গত বছর নভেম্বরের দিকে অবশ্য কমতে শুরু করেছিল ভারতে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুহার। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল সর্বনিম্ন। সে সময় গড়ে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজারেরও কম।

কিন্তু মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত হয় ভারত।

426 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন