২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

করোনায় আক্রান্ত পাত্র, হাসপাতালেই সারলেন বিয়ে!

আপডেট: এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতের স্বাস্থ্যখাত। দেশটিতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। দিনরাত শবদাহ করতে ব্যস্ত দেশটির শ্মশানগুলো। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ভারত যেন কোনো মৃত্যুপুরি।

 

এমন পরিস্থিতিতে দেশটিতে সংবাদমাধ্যমে এলো নতুন শিরোনাম। যেখানে বলা হচ্ছে- করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক পাত্র সেখানেই স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক-পিপিআই পরে বিয়ে করেছেন এক তরুণীকে! জীবন-মরণ লড়াইয়ে ব্যস্ত দেশটিতে তো বটেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমগুলোতেও। কেউ কেউ সমালোচনা করলেও বেশিরভাগ মানুষই তাদের শুভকামনা জানিয়েছেন।

 

ঘটনাটি কেরালার আলাপ্পুজা জেলার বন্দানাম মেডিকেল কলেজ হাসপাতালে। পাত্রের নাম সরথ মোন। দিনক্ষণ ঠিক হওয়ার পর শুভক্ষণের মাত্র কয়েকদিন আগে তিনি এবং তার মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু দুর্ভাগ্যজনক এই ঘটনার পরেও দমে যাননি তারা। পাত্র-পাত্রী দুই পরিবারই সিদ্ধান্ত নেন-বিয়েটা হবে!

 

যেমন কথা তেমন কাজ। হাসপাতালের কোভিড ওয়ার্ডকেই বিয়ের আসর বানিয়ে ফেলেন তারা। রীতিমতো পিপিই কিট পরে বিয়ে করেন দম্পতি। হাসপাতালে বিয়ের জন্য তারা প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন। তাদের মালাবদলের সাক্ষী থাকেন হাসপাতালের ডাক্তার নার্স ও অন্যান্য কর্মচারীরা।

 

মন খারাপের হাজারো খবরের মধ্যে তাদের ব্যতিক্রমী এ বিয়ে দুই পরিবার ও হাসপাতালে থাকা রোগীদের মধ্যে কিছু সময়ের জন্য হলেও আনন্দের উপলক্ষ এনে দেয়। তাদের দাম্পত্য জীবনের এমন শুরুকে তুলনা করা যেতে পারে ধ্বংস্তূপের ছাঁই থেকে পুনরায় জীবন নিয়ে উড়ে যাওয়া ফিনিক্স পাখির সাথে। কারণ জীবন ফিনিক্সের মতোই, বিপর্যয় আসে, তাকে মোকাবিলাই করেই বেঁচে থাকতে হয়। আর তারাও হয়তো এগিয়ে যাওয়ার তেমন প্রচেষ্টাই করলেন!

360 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন