২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

করোনাভাইরাসের ওষুধ গোমূত্র পান!

আপডেট: মে ৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক>> গোমূত্র পান করলেই করোনাভাইরাসের মতো মহামারির বিরুদ্ধে লড়াই করা যাবে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের বালির বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।

 

যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস বিধি মেনে চলতে বলছেন সেখানে তার দলেরই বিধায়ককে এমন মন্তব্য করতে দেখা যায়। তিনি দাবি করে বলেছেন, গোমূত্র পান করলে হৃদরোগসহ যেকোনো ধরনের রোগের বিরুদ্ধে গোমূত্র কার্যকরী হবে।

 

আজ রোববার ভারতীয় সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করে। তাতে জানানো হয়, কীভাবে গোমূত্র পান করে ‘করোনা রেহাই পেয়েছেন’উত্তরপ্রদেশের বালির বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।

 

তিন মিনিট ৫৮ সেকেন্ডের সেই ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা যায়, প্রতিদিন সকালে ব্রাশ করার পর ঠান্ডা পানিতে পাঁচ ছিপি গোমূত্র মিশিয়ে খান। সেই গোমূত্র খেলেই করোনাভাইরাসের মতো মহামারির বিরুদ্ধে লড়াই করা যাবে।

 

শুধু তাই নয়, হৃদরোগসহ যেকোনো ধরনের রোগের বিরুদ্ধে গোমূত্র কার্যকরী হবে বলেও দাবি করেন তিনি। কীভাবে খেতে হবে, তাও জানিয়ে দেন বিধায়ক।

 

তিনি জানান, ১০০ গ্রাম ঠান্ডা পানিতে ৫০ মিলিলিটার গোমূত্র দিতে হবে। খালি পেটে পান করে ৩০ মিনিট কিছু খাওয়া চলবে না।

 

তবে বিধায়ক বলেন, ‘এটায় কী বৈজ্ঞানিক তথ্য আছে, জানি না, আমি আগেও বলেছিলাম, এটা পান করে আমি ১৮ ঘণ্টা সমাজে থাকি, আপনাদের মধ্যে থাকি, তারপরও স্বাস্থ্যবান আছি। আমার অনুভব আপনাদের জানানোর চেষ্টা করছি।’

 

বিধায়ক আরও বলেন, ‘বিজ্ঞান এটা স্বীকার করুক না করুক, বিজ্ঞানের এত উন্নতির পরও যখন সারা দুনিয়ায় এতো লাখ-লাখ মানুষ মারা যাচ্ছেন, তখন আমি বলবো, এই মহামারির সামনে বিশ্বের বিজ্ঞান, চিকিৎসা পদ্ধতি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে ভগবানের নাম নিয়ে পুরনো ঐতিহ্যে পালন করতে হবে।’

 

প্রসঙ্গত, বিজেপি বিধায়কের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া অমিত শাহসহ বিজেপির একাধিক শীর্ষ নেতা পড়েছিলেন করোনার ছোবলে।

351 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন