১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম, অনাহার কাটাতে মাটির চুলায় ভরসা ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই

‘কঠোর বিধিনিষেধ’ আসছে ফের

আপডেট: মে ১৩, ২০২১

বিজয় ডেস্ক ॥ ১৬ মে পর আরেক দফা বাড়বে কঠোর বিধিনিষেধ। এছাড়া পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া হবে মাস্ক পড়া বাধ্যতামূলক করতে । বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

এর আগে ১১ মে বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে দেশে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সংক্রমণ এড়াতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

করোনার সংক্রমণ রোধে সারাদেশে গেল ৫ এপ্রিল থেকে শুরু হয় সাত দিনের বিধিনিষেধ। সেটি শেষে দুদিন বিরতির পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়।

সেই মেয়াদ শেষ হয় বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে সেটি বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। এরপর গেল ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও বিধিনিষেদের মেয়াদ বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সবশেষ বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে দেয়া প্রজ্ঞাপনে ছয়টি অতিরিক্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে- সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন, সব দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে, মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে, জনসমাগম হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

দেশে করোনার সর্বশেষ পরিস্থিতিঃ
১২ মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো সাত লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।

430 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন