১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম, অনাহার কাটাতে মাটির চুলায় ভরসা ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

এই সরকার নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে : রাশেদ খান

আপডেট: আগস্ট ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকার নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রবিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘এই সরকার নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে। সর্বদলীয় বৈঠক না করে ৩টি দলকে নিয়ে বৈঠক ডেকে বাকিদের সাথে অন্যায় করেছে।

পোস্টের সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনের একটি পোস্ট শেয়ার করেন রাশেদ। ওই পোস্টে ইশরাক বলেছেন, হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত করা হলো গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে। আর সরকার এই দলকেই আলোচনার জন্য আহ্বান জানাল না। দুই হাজার বছরের অধিক সময় পরেও এই উপমহাদেশ সম্পর্কে আলেকজান্ডার দ্য গ্রেটের বিখ্যাত উক্তি এখনো প্রযোজ্য রয়েছে।

নির্বাচন ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে আজ রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিকেলে জামায়াতের প্রতিনিধি দল বৈঠক করেছেন। সন্ধ্যা ৬টায় বৈঠকে বসেছে এনসিপি। আর সন্ধ্যা ৭টায় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

389 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন