২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

উখিয়ায় দখলমুক্ত হলো বনবিভাগের ৭০ শতক জমি

আপডেট: মে ৩১, ২০২১

কক্সবাজার প্রতিনিধি ॥ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে জবরদখল করে স্হাপনা নির্মাণ করাকালে ১টি ঘর উচ্ছেদ করে ৭০ শতক বনভূমি দখলমুক্ত করেছে।

সোমবার (৩১ মে) বিকাল ৪ টার সময় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের দিক নিদর্শনায় ও উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের সহযোগিতায় থাইংখালী বনবিট কর্মকর্তা মোঃ রাকিব এর নেতৃত্বে সঙ্গীয় বনপ্রহরী এবং ভিলেজারদের সাথে নিয়ে থাইংখালী বনবিটের রিজার্ভ উখিয়ারঘাট মৌজার ১৭০ নং দাগের বরইতলী নামক জায়গায় বনবিভাগের অগোচরে অবৈধ ভাবে নির্মিত ১টি ঘর উচ্ছেদ করা হয়েছে।

থাইংখালী বিট কর্মকর্তা মোঃ রাকিব জানান,কিছু বনখেকো বনভূমি জবরদখল করে স্হাপনা নির্মাণ করছে এমন সংবাদ পেয়ে সঙ্গে-সঙ্গে অভিযান পরিচালনা করে উক্ত স্হাপনা উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

এছাড়া দখলমুক্ত ৭০ শতক বনভূমি সুফল বনায়নের জন্য প্রস্তুত করা হচ্ছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

375 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন