২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

ঈদের দ্বিতীয় দিনেও কুয়াকাটা সৈকতে পর্যটকের ভীড়

আপডেট: মে ১৫, ২০২১

পটুয়াখালী প্রতিনিধি ॥ ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও পর্যটক কেন্দ্র কুয়াকাটায় ভীড় জমিয়েছে বেশ কিছু পর্যটক। লকডাউন থাকা সত্ত্বেও সকাল থেকে ইকোপার্ক সংলগ্ন ঝাউবাগান পয়েন্টে এসব পর্যটকের আনাগোনা বাড়ে।

তবে কুয়াকাটা চৌরাস্তায় ট্যুরিষ্ট পুলিশের টহল অব্যাহত থাকায় সমুদ্র সৈকতে জিরো পয়েন্ট রয়েছে একেবারে ফাঁকা। ঝাউবাগান সংলগ্ন সৈকতে আগত পর্যটকের মাক্স পরিধান কিংবা স্বাস্থ্যবিধি মানতে লক্ষ্য করা যায়নি।

গত ১ এপ্রিল থেকে করোনা ভাইরাস সংক্রমন রোধে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। তারপরও হঠাৎ করে গতকাল দুপুর থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৈকতে ভীড় জমায় হাজারো পর্যটকের। তাই আজ সকাল থেকেই কুয়াকাটার চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে বেড়িকেট দিয়ে রাখে ট্যুরিষ্ট পুলিশ।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক বদরুল আলম জানান, সৈকতে পর্যটকের প্রবেশ ঠেকাতে চৌরাস্তাসহ বেশ কিছু পয়েন্টে ট্যুরিষ্ট পুলিশের বেড়িকেট দিয়ে রাখা হয়েছে। তারপরও কিছু পয়েন্ট দিয়ে পর্যটকরা সৈকতে ঢুকে পড়েছে। তাদের সরিয়ে দিতে এবং স্বাস্থ্যবিধি মানতে ট্যুরিষ্ট পুলিশের টহল অব্যাহত রয়েছে।

1421 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন