২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

ঈদের দিনেও ফিলিস্তিনে ইসরায়েলী বোমা হামলা

আপডেট: মে ১৩, ২০২১

বিজয় ডেস্ক ॥ পবিত্র আল আকসা মসজিদের সামনে ঈদের দিন সকালে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ঈদের দিনেও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ফিলিস্তিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ফিলিস্তিনের মানুষের সকালের ঘুম ভেঙেছে বোমার শব্দে। এতে মলিন হয়ে গেছে ঈদের আনন্দ। কিছুক্ষণ পরপর ইসরায়েলের যুদ্ধবিমান থেকে বোমা গিয়ে পড়ছে গাজা শহরে। ভবনগুলো কেঁপে উঠছে বোমার শব্দে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ এ। নিহতদের মধ্যে ১৭ জনই শিশু। আহত হয়েছে ৩৯০ এর বেশি মানুষ।

এদিকে, ইসরায়েলি পুলিশের বিরুেদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে আরব পরিবারে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইন্টারনেটে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ বলপ্রয়োগ আরব পরিবারগুলোর বাসার ভিতরে প্রবেশ করতে চাচ্ছে, লাঠি দিয়ে পেটাচ্ছে। এসব দেখে আতঙ্কে চিৎকার করছে নারী ও শিশুরা।

ইসরায়েল জানিয়েছে, হামাস গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৫০০ রকেট হামলা চালিয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত ৬ ইসরায়েলি নিহত হয়েছে।

391 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন