২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আল-জাজিরা কার্যালয় নিশ্চিহ্ন ইসরায়েলি হামলায় (ভিডিও)

আপডেট: মে ১৫, ২০২১

বিজয় ডেস্ক ॥ বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার স্থানীয় কার্যালয় পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। শনিবার হামলা চালানোর এক ঘণ্টা আগে ইসরায়েলের সামরিক বাহিনী আল-জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।

 

নিজেদের কার্যালয়ে এমন হামলার খবর শনিবার অনলাইন প্রতিবেদনে নিশ্চিত করেছে আল-জাজিরা। টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, ইসরায়েলের বিমান হামলার পর ভবনটি মাটির সাথে মিশে গেছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে ভবনের চারপাশ।

 

ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয় রয়েছে। ইসরায়েল হামলার হুমকি দেওয়ায় শনিবারের হামলার এক ঘণ্টা আগেই ভবনটির বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

এদিকে টানা পঞ্চম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা অব্যাহত রেখেছে। আজ শনিবারের হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলা প্রতিরোধ পাল্টা ইসরায়েলে রকেট হামলা করেছে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস।

 

শুক্রবার সংঘাত ছড়িয়েছে গাজা থেকে বিচ্ছিন্ন ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরেও। এদিন পশ্চিম তীরেও অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কয়েশ শত। ইসরায়েলি সেনাদের গুলি, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে এই হতাহতের ঘটনা ঘটেছে।

 

২০১৪ সালের পর গাজা ও ইসরায়েলের মধ্যে এতটা ভয়াবহ সংঘাত পরিস্থিতি গত ৭ বছরে তৈরি হয়নি। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৪০ এর বেশি শিশুসহ অন্তত ১৩৬ জন ফিলিস্তিনি এবং ইসরায়েলে ৮ জন নিহত হয়েছেন।

 

437 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন