৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, র‌্যাবের খাঁচায় মেহেদী

আপডেট: মে ১৬, ২০২১

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, র‌্যাবের খাঁচায় মেহেদী

নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর ঢাকা উদ্যান এলাকা থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় মেহেদী হাসান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-২।

রোববার (১৬ মে) র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাবের কাছে বেশকিছু দিন ধরে তথ্য আসছিল, মোহাম্মদপুর এলাকায় একদল প্রতারক সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। র‌্যাব-২ এর একটি বিশেষ দল বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করে।

আবদুল্লাহ আল মামুন বলেন, এরই প্রেক্ষিতে গতকাল শনিবার রাতে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান নিজেকে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন এবং সাংবাদিক হিসেবে ওই পত্রিকার পরিচয়পত্র প্রদর্শন করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান জানিয়েছেন, সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাটাই মূলত তার কাজ ছিল।

আগে একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করতেন মেহেদী। ওই পত্রিকার সাংবাদিক পরিচয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণাসহ চাঁদাবাজির অভিযোগে তাকে পত্রিকা থেকে বহিষ্কার করা হয়।

619 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন