১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

মাদক কারবারির হুমকির মুখে সাংবাদিক আলম রায়হান

আপডেট: এপ্রিল ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল শহরের বটতলা এলাকায় সিদ্দিক (৪৫) নামের এক ব্যক্তি গত ছয় মাস ধরে সিনিয়র সাংবাদিক আলম রায়হানকে নানানভাবে হয়রানি করে আসছে। সিদ্দিক এলাকায় মামলাবাজ, চাঁদাবাজ ও মাদক কারবারী হিসেবে পরিচিত। মাসখানেক ধরে আলম রায়হানকে নানানভাবে হুমকি দিচ্ছে সিদ্দিক। এ ব্যাপারে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ১৬ এপ্রিল জুমার নামাজের সময় আলম রাহানকে নগরীরর বটতলা বাজারের উল্টা দিকে জেলা পরিষদের মার্কেটের সামনে লাঞ্চিত করে সিদ্দিক। এ ব্যাপারে ১৮ এপ্রিল কোতয়ালী থানায় আলম রায়হান অভিযোগ করেন। জিডি নং-৮২৬, তারিখ ১৮/৪/২১।
আলম রায়হানের অভিযোগের সাতদিন পর কোতয়ালী থানার এস আই টিপু সুলতান গতকাল রবিবার বিকেলে আলম রায়হান ও সিদ্দিককে বটতলা পুলিশ ফাঁড়িতে ডাকেন। প্রায় ঘণ্টাখানেক দুই তরফের বক্তব্য শোনেন এস আই টিপু সুলতান। এরপর তিনি আপোষ রফার জন্য বলেন।

এ অবস্থায় আলম রায়হান বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।

আলোচনা শেষে আলম রায়হান চলে আসতে চাইলে নানান ধরনের কথা বলে আলম রায়হানকে আটকাবার চেষ্টা করেন সিদ্দিক। এ সময় পুলিশের এসআই টিপু সুলতান রহস্যজনক নীরবতা পালন করেন।

এরপর থেকে সাংবাদিক আলম রায়হানের প্রতি সিদ্দিকের হুমকির মাত্রা আরও বেড়েছে। অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে আলম রায়হানকে পারিবারিক সম্পত্তিতে যেতে নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সিদ্দিক।

297 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন