১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

মন্ত্রীর মোবাইল ছিনতাই বিক্ষিপ্ত ঘটনা

আপডেট: জুন ২, ২০২১

বিজয় ডেস্ক ॥ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মন্ত্রীর হাত থকে মোবাইল ছিনতাই বিক্ষিপ্ত ঘটনা।

বুধবার (২ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, এটা সামগ্রিক চিত্র নয়। এটা দুঃখজনক, তবে শুধু মন্ত্রী নয়, সবার ব্যাপারেই আমরা উদ্বিগ্ন। আমরা বিক্ষিপ্তভাবে অনেক অপরাধের কথাও সভায় আলোচনা করেছি। দুর্বৃত্তায়ন, হত্যা, খুন সব দেশেই হচ্ছে। এর অর্থ এই নয় যে, এটা সামগ্রিক চিত্র।

তিনি বলেন, এখন রাস্তাঘাটে যে ছিনতাই হচ্ছে না এমন নয়, হচ্ছে এবং প্রতিকারের জন্য চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত রোববার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণীতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়।

মঙ্গলবার (১ জুন) শের-ই-বাংলা নগরে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে তিনি নিজেই সাংবাদিকদের এ কথা জানান।

এম এ মান্নান বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। কিছু বুঝে ওঠার আগেই হুট করে কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।

তিনি বলেন, কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। এরপর গাড়িতে থাকা গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। তবে গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

1318 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন