১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি

বিসিবির বড় আয়ের আশা টিভি স্বত্ব

আপডেট: মে ১৩, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ করোনার ধাক্কায় বিপর্যন্ত সারা পৃথিবী। খেলাধুলায় এর প্রভাব পড়েছে বেশ। আর্থিক সমস্যায় পড়েছে অনেক সংস্থা। ঠিক এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিভি স্বত্ব বিক্রি করে বড় অঙ্ক আয় করতে আশাবাদী। বিসিবির সূত্রে জানা গেছে, টিভি স্বত্ব বিক্রি করে ১৫০ কোটি টাকা পেতে পারে বিসিবি।

ঘরের মাঠে আগামী দুবছরের সব সিরিজের জন্য টিভি স্বত্ব বিক্রির দরপত্র আহ্বান করেছে বিসিবি। ১৮ মে ২০২১ থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত টিভি স্বত্ব বিক্রি করবে বিসিবি। স্বত্ব বিক্রির শেষ তারিখ ১৭ মে।

আগামী দুই বছর বাংলাদেশ ঘরের মাঠে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এর আগে ২০১৪ সালে ৬ বছরের জন্য গাজী টেলিভিশনের কাছে টিভি স্বত্ব বিক্রি করেছিল বিসিবি। করোনা পরবর্তী সময়ে সিরিজ ধরে এগোনোর পরিকল্পনা ছিল বিসিবি।

তাই দেশের মাটিতে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। সেই নিলামে অংশ নিয়েছিল গাজী টেলিভিশন, টি স্পোর্টস ও ব্যান টেক। সেই নিলামে তিনটি ওয়ানডে ও দুটি টেস্টের জন্য ১৭ কোটি ৯৭ লাখ টাকা খরচ করে টিভি স্বত্ব কিনেছিল ব্যান টেক।

এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। টিভি স্বত্ব বিক্রি করে ১৫০ কোটি টাকা আয় করা যেতে পারে।’

1796 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন