১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

বাল্যবিয়ের অপরাধে কাজীসহ শ্বশুড়-জামাই শ্রীঘরে

আপডেট: মে ১০, ২০২১

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে বাল্য বিবাহ করার অপরাধে বর ও কাজী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। গত কাল রোববার রাতে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী কন্যার বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, বর মো. মান্না (২৩), বাল্য বিয়ের শিকার স্কুল ছাত্রীর বাবা মো. সবুজ (৩৫) ও কাজী মো. সিরাজুল ইসলাম (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের মৃত জামাল চৌকিদারের ছেলে মো. মান্নার সাথে একই ইউনিয়নের আরজবেগী গ্রামের মো. সবুজের সপ্তম শ্রেনীতে পড়ুয়া মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছিল। বিষয়টি টের পেয়ে দশমিনা থানা পুলিশ রোববার রাতে আরজবেগী গ্রামের বিয়ে বাড়ি থেকে কাজী মো. সিরাজুলসহ বর মান্না ও কনের বাবা সবুজকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে আটক করে।

পরে সোমবার পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে দুপুরে তাদের আদালতে প্রেরণ করলে আদালত তিন জনকেই জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দশমিনা থানার ওসি জসিম উদ্দিন জানান, বাল্য বিয়ে দেয়ায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

658 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন