১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

বাবুগঞ্জে শিক্ষক নেতা জাহিদ সিকদারের যত কুকীর্তি

আপডেট: মে ৩১, ২০২১

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালে বাবুগঞ্জের চাঁদপাশা গ্রামের আইচার হাওলাদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান সিকদারের বিরুদ্ধে নারী শিক্ষককে যৌন হয়রাণীর অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষকের হাত থেকে রেহাই পেতে গত রবিবার (৩০মে) বাবুগঞ্জ শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষিকা। অভিযোগ প্রাপ্তি স্বীকার করে উপজেলা শিক্ষা অফিসার জানিয়েছেন বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাবরিনা মিতু আইচার হাওলা প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক জাহিদুর রহমান সিকদার বিভিন্নভাবে কূ-প্রস্তাব, অশ্লীল আচারন ও মানুষিক নির্যাতন করে আসছে। এতে প্রতিবাদ করলে নির্যাতন ও হয়রানির হুমকি ধামকি দিয়ে বলতেন, ‘জাহিদ সিকদার যা বলেন বাবুগঞ্জে তাই হয়’।

অভিযোগে আরো বলা হয়, করোনাকালিন সময়ে স্কুল বন্ধ থাকলেও প্রধান শিক্ষক জাহিদুর রহমান সহকারী শিক্ষক সাবরিনাকে ডেকে ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে বসিয়ে অপ্রাসঙ্গিক কথা বলতেন। এমনকি সহকারি শিক্ষিকার স্বামীকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেছেন জাহিদ সিকদার।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এই জাহিদুর রহমান সিকদার ভুক্তভোগী শিক্ষিকাকে দিনরাত অযথা ফোনে, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে বিরক্তিকর ও অসমাজিক ভিডিও পাঠাতেন।

অনুসন্ধানে জানা যায়, নারীলোভী এই শিক্ষক নেতা জাহিদুর রহমান ইতিপূর্বে কাজের বুয়া থেকে শুরু করে অনেক নারীকেই যৌন হয়রাণী করেছেন। ২০১১ সালের ২১ এপ্রিল গৃহপরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঢাকা কাফরুল থানায় আটক হয়েছিলেন জাহিদুর রহমান (মামলা নম্বর ৫৪(৪)১১। এর আগে ২০১০ সালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রিজিয়া বেগম নামের এক নারী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নম্বর ৪৫১/১০)।

লিখিত অভিযোগের ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক জাহিদুর রহমান কিছুই জানা নেই জানিয়ে লেন, প্রতিপক্ষ আমাকে হয়রানির জন্য মিথ্যা অভিযোগ দিতে পারে।

বাবুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকবর কবির বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে যদি অভিযোগ প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

839 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন