১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট: মে ১৫, ২০২১

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে মনির শিকদার (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। মৃত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির কাটাখালী হাইস্কুলের সামনে একটি মুদি মনোহারি দোকানী। গতকাল রাত ১১ টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ট্রলারে তার মৃত্যু হয়।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের কাজ করছে পুলিশ। ইতোমধ্যে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

428 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন