১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

টেস্ট ইতিহাসের সেরা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ

আপডেট: মে ২০, ২০২৬

অনলাইন নিউজঃ সুখবরের বন্যায় ভাসছে বাংলাদেশ। পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে গেল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এবার বাংলাদেশ সুখবর পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও। টেস্ট ইতিহাসের সেরা র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছে বাংলাদেশ।

সিলেটে আজ দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ জিতে গেল ২-০ ব্যবধানে। হোয়াইটওয়াশের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে সাত নম্বরে। বর্তমানে দলটির রেটিং পয়েন্ট ৭৮। সচরাচর ৯-১০ নম্বরে অবস্থান করা বাংলাদেশ এবার নিজেদের টেস্ট ইতিহাসে সেরা সাত নম্বর র‍্যাঙ্কিংয়ে পৌঁছেছে। বিপরীতে দুঃসংবাদ পেল পাকিস্তান। দুই ধাপ পিছিয়ে এখন তাদের অবস্থান আট নম্বরে। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের দলের রেটিং পয়েন্ট ৭৫।

পাকিস্তানের অবনতিতে সুখবর পেল শ্রীলঙ্কাও। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে অবস্থান করা লঙ্কানদের রেটিং পয়েন্ট ৮৬। পাকিস্তানের মতো অবনতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজেরও। এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে অবস্থান করা ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৬৮। সেরা দশের অপর ছয় দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। দুই, তিন, চার ও পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৯, ১০৪, ১০২ ও ১০১। দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ১০।

২০২৫ সালের অক্টোবর থেকেই সুসময় পার করছে বাংলাদেশ। গত সাত মাসে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। যদিও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শান্ত-মেহেদী হাসান মিরাজদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই বাংলাদেশ। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৩ ও ১০৯।

৯ নম্বরে থাকায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের সেরা ৯ নম্বরে থাকা দলগুলো সরাসরি খেলবে বিশ্বকাপে। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপ।

335 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন