১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে  ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

আপডেট: জুন ২, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ টেকনাফ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে এ ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (০২ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, অভিযান চলাকালীন সময় শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকায় এক ব্যক্তিকে মোটর সাইকেল যোগে বস্তা বহন করতে দেখা যায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে মোটর সাইকেলটি থামার জন্য সংকেত দেওয়া হয়।

তবে সংকেত অমান্য করে মাদক কারবারী পালিয়ে যায়। তবে যাওয়ার মটর সাইকেল থেকে বস্তাটি নিচে পড়ে যায়।

পরবর্তীতে পড়ে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

429 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন