১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

ঝিনাইদহে বিল থেকে নারীর মৃতদেহ উদ্ধার

আপডেট: মে ৪, ২০২১

বিজয় ডেস্ক ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি বিল থেকে রেখা রানী (৪২) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ শৈলকুপার ত্রিপাকান্দি মলমলি গ্রামের একটি বিল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রেখা রানী দুধসর ইউনিয়নের মলমলি গ্রামের মৃত শশধর বিশ্বাসের স্ত্রী।

নিহত’র ছেলে অপুর্ব কুমার বিশ্বাস জানান, সোমবার বিকালে তিনি পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান জমি লীজের টাকা আনতে। লীজের ১১ হাজার টাকা নিয়ে তার মা বিকালের দিকে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা তার মাকে হত্যা করতে পারে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, রেখা রানীর গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখে এবং গলায় রক্তের দাগ ছিল।

শৈলকুপা থানার এসআই শফিউল ইসলাম জানান, রেখা রানীর লাশ বিলের মধ্যে পড়ে ছিল। এটি হত্যাকান্ড কিনা তা তদন্তের পর জানা যাবে।

569 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন