৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

ছুরিকাঘাত করে পুলিশ খুন!

আপডেট: মে ৬, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রউফ নামে এক পুলিশ খুন হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ (৩৫) বোরোখাড়া গ্রামের এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে। চার সন্তানের জনক রউফ উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

এদিন সকালে বাংলাদেশ গ্রামপুলিশ সমিতি তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী নিহতের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও নিহতর পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী একই বসতঘরের পৃথক দুই রুমে দুজন ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ৩টার দিকে স্ত্রী শিরিনা বেগম ঘুম থেকে উঠে পাশের রুমের গিয়ে দেখেন তার স্বামী রুমের মধ্যে নেই।

পরে তিনি বারান্দায় গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় অবহিত করলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য বোরোখাড়া গ্রামের বাসিন্দা শব্দর আলী জানান, ভোররাতে উপজেলার বোরোখাড়ার নিজ বাড়ির বারান্দায় আব্দুর রউফ শুয়ে ছিলেন। এ সময় ২-৩ জনের একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে রউফ পরিবার ও গ্রামবাসীকে চিৎকার করলে তারা পালিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

262 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন