২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

চাঁদা না পেয়ে ঠিকাদারকে গুলি করলেন আ.লীগ নেতা !

আপডেট: জুন ৬, ২০২১

সাভার প্রতিনিধি ॥  সাভারের বিরুলিয়ায় গুলির ঘটনার পর দিন এবার আশুলিয়ার একটি এলাকায় চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে উদ্দেশ্য করে গুলি করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা। এঘটনায় অলি নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (০৬ জুন) বেলা ১২ টার দিকে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা গটে। পরে ২টার দিকে ঘটনা স্থলে এসে একজনকে আটক করে পুলিশ।

আটক অলি মানিকগঞ্জের আব্দুর সাত্তারের ছেলে। সে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহিন পালোয়ান এর দোকানের ম্যানেজার।

অভিযুক্ত শাহিন পালোয়ান আশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক। সে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, কাঠগড়ার পশ্চিম পাড়া এলাকায় সকাল থেকে একটি সড়কে শ্রমিকদের নিয়ে পানি নিষ্কাশনের কাজ করছিলেন ঠিকাদার বেলাল। বেলা ১২টার দিকে শাহিন পালোয়ান, অলিসহ আরও কয়েকজন সেই সড়কে গিয়ে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে।

ঠিাকদার চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শাহিন তার কোমর থেকে বিদেশি পিস্তল বের করে এবং ঠিকাদারকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি করে। ঠিকাদার বেলাল অল্পের জন্য বেঁচে যায়।

পরে স্থানীয়রা জড়ো হলে শাহিন পালিয়ে যায়। কিন্তু অলিকে ধরে পুলিশের কাছে সোর্পোদ করে স্থানীয়রা।

এ বিষয়ে ভুক্তোভোগী ফিরোজা এন্টার প্রাইজের ঠিকাদার বেলাল বলেন, আমি কাজ করছিলাম এসময় তারা আসে ও কাজ বন্ধ করতে বলে। আমি কাজ বন্ধ না করলে শাহিন তার কোমর থেকে পিস্তল বের করে আমাকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। আল্লাহর রহমতে আমি বেচেঁ যাই।

স্থানীয় আরেক বাসিন্দা বলেন, শাহিন পালয়োন এই এলাকায় নানা অপর্কম করে। তার নামে অবৈধ গ্যাস লাইনের ৪-৫টি মামলা আছে। এখনো সে অবৈধ গ্যাস লাইন দেবে বলে বাড়িওলাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়। আর এলাকায় কোনো ব্যবসা বানিজ্য করতে হলে তাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়।

এ ব্যপারে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকার  বলেন, আপনারা জানেন আমাদের আওয়ামী লীগের কোনা কর্ম এমন খারাপ কাজের সাথে সম্পৃর্ক্ত থাকতে পারবে না। সে যে কাজ করেছে সেটা যদি প্রমানিত হয় তাকে বহিষ্কার করা হবে।

বিষয়টি নিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, আমরা ঘটনা স্থলে গিয়ে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। সেখানে গুলির কোনো ঘটনা ঘটেছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গ, গতকাল ০৫ জুন রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে।

আজ সকালে বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ করেছে ভুক্তোভোগী আওয়ামী লীগ নেতা।

1769 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন